BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে : বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে : বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে—সে বিষয়ে বিজিবিকে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজিবির উন্নয়নে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো অত্যন্ত ‘ন্যানো পন্থায়’ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদক দেশে প্রবেশ করতে দেওয়া যাবে না। এ জন্য স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতা গ্রহণের নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, সীমান্ত ব্যবহার করে কোনোভাবেই অবৈধ পথে দেশি পণ্য বিদেশে পাচার হতে দেওয়া যাবে না। যেসব কর্মকর্তা-কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারকারীদের সহায়তা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি অধীনস্থ কমান্ড ও ট্রুপদের কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ডিসিপ্লিন, ট্রেনিং ও ওয়েলফেয়ার—এই তিনটি বিষয় একসঙ্গে সমান গুরুত্ব দিয়ে পরিচালিত হতে হবে।’ প্রশিক্ষণ ও শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে অধীনস্থদের কল্যাণ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত-সংক্রান্ত সমস্যার সমাধানে কৌশলী ও দক্ষতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে।

সীমান্ত ব্যবহারকারী চোরাকারবারিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যাতে সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর হয়—সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে উৎসবমুখর করা বিজিবিরও একটি বড় দায়িত্ব। ‘আপনারা জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন—এই প্রত্যাশাই করি,’ বলেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী