BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট

অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট

বিটিসি বিনোদন ডেস্ক: বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা সবশেষ ভারতে এসেছিলেন ২০০৭ সালে। কেটে গিয়েছে প্রায় দুই দশক। অবশেষে নতুন করে ভক্তদের মনে ঝড় তুলতে ফের ভারতে শো করতে আসার কথা ছিল এই গায়িকার। কিন্তু আসা হচ্ছে না তার।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত হচ্ছে না শাকিবার কনসার্ট। যারা টিকিট কেটেছিলেন, তাদের টিকিটের মূল্যও ফেরত দিয়ে দেওয়া হবে।

‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ হিসেবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তৈরি করেছেন জনপ্রিয় এই পপ তারকা।

‘হিপ শেকিং’ নামে এক বিশেষ ভঙ্গিমাতেই মূলত পারফর্ম করেন তিনি।

১০ এপ্রিল মুম্বাইয়ের রেসকোর্সের মাঠ ও ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার কনসার্ট। টিকিটের দাম শুরুই হয়েছিল ৬০০০ টাকা থেকে।

সর্বোচ্চ টিকিট প্রিমিয়াম এইচএসবিসি স্টারস্ট্রাক লাউঞ্জ পাসের- ৩২০০০ টাকা। প্রিয় শিল্পীর অনুষ্ঠান দেখতে সেই চড়া মূল্যেই টিকিট কাটতে শুরু করে দেন অনুরাগীরা।

স্বাভাবিক ভাবেই কনসার্ট স্থগিত হওয়ার পর তাদের মনখারাপ।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠান স্থগিত হলেও বাতিল নয়। পরে নতুন তারিখ স্থির হলে তা জানিয়ে দেওয়া হবে। তবে আপাতত বিক্রিত টিকিটের দাম ফেরত দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

আগামী ৫ থেকে ৭টি কর্মদিবসের মধ্যেই সম্পূর্ণ দাম ফেরত দেওয়া হবে।

কিন্তু কেন হঠাৎ স্থগিত করে দেওয়া হল কনসার্ট? এ বিষয়ে আয়োজকরা জানিয়েছেন, এই মুহূর্তের ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম না করলেও স্পষ্ট, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত। জানানো হয়েছে, ‘শিল্পী, প্রোডাকশন টিম ও ফ্যানদের সুস্থতাকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?