BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অনুষ্ঠানে থাকলেও জুলাই সনদে সই করেনি গণফোরাম

অনুষ্ঠানে থাকলেও জুলাই সনদে সই করেনি গণফোরাম
বিশেষ (ঢাকা) প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকেও সনদে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করে।
তবে গণফোরাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বাম দল এতে সই করেনি।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ বিলুপ্ত করার প্রস্তাব এবং পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বাদ দেওয়ার বিষয়ে আমাদের আপত্তি ছিল।
আমরা বলেছিলাম—এগুলো সংশোধন করা হলে সই করব। আমাদের আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু অনুষ্ঠানে গিয়ে চূড়ান্ত কপি না পেয়ে আমরা স্বাক্ষর থেকে বিরত থাকি।’
তিনি আরও বলেন, ‘বৃষ্টির পরে আমরা চূড়ান্ত কপির বই পেয়েছি। কমিশন জানিয়েছে যে এটি সংশোধন করা হয়েছে। এখন আমরা পর্যালোচনা করে পরে সই করব।’
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, পরবর্তী সময়েও সনদে স্বাক্ষর করার সুযোগ রয়েছে।
গণফোরাম নেতা মিজানুর রহমান বলেন, ‘আমাদের কিছু নোট অব ডিসেন্ট আছে—বিশেষ করে সংবিধানের চার মূলনীতি, বাঙালি জাতীয়তাবাদসহ কিছু বিষয়ে। এগুলো নিয়েও আমরা আলোচনায় আছি এবং ইতিবাচকভাবে বিষয়টি নিচ্ছি।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নেতানিয়াহুর ‘সন্ত্রাস’ বিশ্বশান্তির জন্য চরম হুমকি : এরদোয়ান হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতে জনসমুদ্র, বিশ্বশান্তি কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত যমুনায় মানুষের ঢল, সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত