BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ নভেম্বর চেতনায় আগামী নির্বাচনে ধানের শীষের ভোট বিপ্লব ঘটাতে হবে – হালিম 

৭ নভেম্বর চেতনায় আগামী নির্বাচনে ধানের শীষের ভোট বিপ্লব ঘটাতে হবে – হালিম 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেস্টা এএসএম আব্দুল হালিম বলেছেন,৭ নভেম্বরের চেতনায় আগামী নির্বাচনে ধানের শীষের ভোট বিপ্লব ঘটানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৩১ দফার কর্মসূচি জনগণের দৌর গোরায় পৌঁছে দিতে হবে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে  বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর অডিটরিয়াম মাঠে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলীয় নীতি নির্ধারকগণ জামালপুর- ২ আসনের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করে সত্য উদঘাটন করবেন এবং সত্য উদঘাটিত হলে চূড়ান্ত মনোনয়ন তালিকায় তার নাম থাকবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য সহকারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।এ সময় তিনি গত ৩ নভেম্বর  বিএনপি’র সম্ভাব্য প্রাথমিক মনোনয়ন তালিকায় হালিমের নাম না থাকায়  বিএনপি নেতাকর্মীসহ সাধারণ জনগণ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ না করতে কঠোর নির্দেশনার প্রদান করেন।

ইসলামপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত আলোচনা সভায় পৌর বিএনপি’র সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানি বিপুলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ যে, ক্ষোভ চেপে রেখে নেতাকর্মী ও সাধারণ জনগণ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। এসময় তারা  চূড়ান্ত মনোনয়ন তালিকায় আব্দুল হালিমের নাম দেখতে স্লোগান দেন। পরে জনসভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান  সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক