BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬৪ কেজি গাজাসহ বহনকারী গ্রেফতার পিকআপ জব্দ

৬৪ কেজি গাজাসহ বহনকারী গ্রেফতার পিকআপ জব্দ

বাগেরহাট প্রতিনিধি: র‌্যাপিড একশন ব্যাটালিয়ান র‌্যাব খুলনা-৬ এর অভিযানে বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে ৬৪ কেজি গাজাসহ মোঃ মানজারুল ইসলাম সিকদার (৩৭) নামের একজন মাদক বহনকারী গ্রেফতার হয়েছে।

এ সময় গাজা বহনের পিকআপটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতার মানজারুল পিরোজপুর জেলা সদরের চালিতাখালী এলাকার হাসেম সিকদারের ছেলে।

কচুয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম সোমবার সকালে বলেন, খুলনা র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় চেকপোষ্ট বসিয়ে পিকআপসহ মানজুরুল কে আটক করে।

এ সময় পিকআপে তল্লাশি চালিয়ে মোট ৬৪ কেজি গাজা উদ্ধার করে। পরে গাজা ও পিকআপসহ তাকে কচুয়া থানায় সোপর্দ করে।

এ ঘটনায় র‌্যাব-৬ এর পরিদর্শক কুদ্দুস বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন।

সোমবার মানজারুল কে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী