BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন

৫ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন

বিটিসি স্পোর্টস ডেস্ক: আগের দিন নিজেদের ম্যাচ জিতে শিরোপার হাতছোঁয়া দূরত্বে চলে আসে পিএসভি আইন্দহোভেন। পরদিন ফেইনুর্ড জিততে ব্যর্থ হওয়ায়, পাঁচ রাউন্ড বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল আইন্দহোভেন।

ডাচ লিগে রোববার টেবিলের নিচের দিকের দল ভোলেনডামের মাঠে গোলশূন্য ড্র করে ফেইনুর্ড। তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় আগের দিন ইউট্রেখটের বিপক্ষে ৪-৩ গোলে জয়ী আইন্দহোভেনের।

২৯ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে চ্যাম্পিয়ন আইন্দহোভেনের পয়েন্ট ৭১। তাদের চেয়ে ১৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ফেইনুর্ড।

ডাচ লিগে এই নিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতল আইন্দহোভেন, মোট জিতল ২৭ বার। তালিকায় তাদের ওপরে আছে কেবল আয়াক্স আমস্টারডাম, ৩৬টি ট্রফি নিয়ে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী