BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ ফেব্রুয়ারির জনসভা সফল করতে রাজশাহীতে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন, প্রস্তুতি প্রায় সম্পন্ন

৫ ফেব্রুয়ারির জনসভা সফল করতে রাজশাহীতে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন, প্রস্তুতি প্রায় সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে উত্তরের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে।

জনসভাকে সফল ও অর্থবহ করতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় জোটের রাজশাহী মহানগর নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতারা জানান, জনসভার যাবতীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। মঞ্চ নির্মাণ, মাঠের সাজসজ্জা, মাইকিং ও আলোকসজ্জাসহ কারিগরি কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তারা আশা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ বুধবারের মধ্যেই জনসভার সকল আনুষঙ্গিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হবে।

নেতৃবৃন্দ জানান, জনসভাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরী ছাড়াও আশপাশের জেলাগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এবারের জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ডসংখ্যক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। তাদের মতে, এই বিশাল জনসমাগম প্রমাণ করবে যে দেশের মানুষ ১১ দলীয় জোটের নীতি, আদর্শ ও রাজনৈতিক অবস্থানের প্রতি আস্থাশীল।

একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল জনসভা নিশ্চিত করতে জোটের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে বলেও জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা মাঠে একটি শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনসভা উপহার দিতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় তারা জনসভার সঠিক তথ্য তুলে ধরতে এবং ইতিবাচক ভূমিকা পালনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জামায়াতের নায়েব আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, এনপিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় জোটের রাজশাহী মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান