BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, শুধু নিজের সন্তানকে টিকা দিলেই হাম প্রতিরোধ সম্ভব নয়; গোষ্ঠীগতভাবে রোগ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রবিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই টিকা দিতে হবে। জরুরি এ ক্যাম্পেইন সফল করতে সর্বস্তরের সবাইকে নিজ নিজ এলাকায় সাংগঠনিকভাবে কাজ করতে হবে। এটি রাজনীতিবিদদের জন্যও একটি সুযোগ, তারা ঘরে ঘরে গিয়ে টিকাদান কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করতে পারেন।

তিনি আরও বলেন, সংক্রমণের ঝুঁকি এড়াতে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে হবে। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু হবে। এ কর্মসূচিতে আন্তর্জাতিক সংস্থাগুলোরও সহযোগিতা রয়েছে। সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, এখন থেকেই শিশুদের টিকা নিশ্চিত করা গেলে হাম ও রুবেলা নিয়ন্ত্রণ করা সম্ভব। এ বিষয়ে নিয়মিত মনিটরিং চলছে।।

উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়। শনিবার ঢাকার দুই সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ এপ্রিল সারা দেশে একযোগে টিকা কার্যক্রম শুরু হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার