BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫৪ বছর যারা যখন ক্ষমতায় বসেছে তারা জনগণকে শোষণ করেছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শাসক নয় সেবক হবে ইনশাআল্লাহ : শেখ মনজুরুল হক রাহাদ 

৫৪ বছর যারা যখন ক্ষমতায় বসেছে তারা জনগণকে শোষণ করেছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শাসক নয় সেবক হবে ইনশাআল্লাহ :  শেখ মনজুরুল হক রাহাদ 

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কোনো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ নেই উল্লেখ করে তিনি রাহাদ বলেন, স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছর যারা যখন ক্ষমতায় বসেছে তারা জনগণকে শোষণ করেছে, শাসন করেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শাসক নয় সেবক হবে।

পরিবর্তনের জন্য একবার জামায়াতে ইসলামী নির্বাচিত করতে তিনি বাগেরহাট সদর ২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, তিনি নির্বাচিত হলে সদর ২ আসনের সংসদীয় এলাকাকে আধুনিক বাগেরহাট হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বাগেরহাট সদর ২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ আরো বলেন জনগণ এবার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে এক নির্বাচনী জনসভা এসব কথা বলেন শেখ মনজুরুল হক রাহাদ । বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া বাজার সংলগ্ন বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভাটি বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদের পক্ষ থেকে আয়োজন করা হয়। সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব মোঃ বরকত আলীর সভাপতিত্বে এবং গোটাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি মোঃ বনি আমিনের সঞ্চালনায় জনসভা পরিচালিত হয়।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা শেখ কামরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা রমিজ উদ্দিন, খেলাফত মজলিস নেতা আমির উল আলম সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা মিজানুর রহমান মল্লিক, মাওলানা শহীদুল আলম, শ্রমিক নেতা মাওলানা শাহেদুল ইসলাম, বাবু কমল দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি হিসাবে বক্তব্যে, শেখ মনজুরুল হক রাহাদ আরো বলেন, দেশ ও সমাজ থেকে দুর্নীতিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এবং সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।

তিনি অভিযোগ করেন, এ লক্ষ্যকে ব্যাহত করতে প্রতিপক্ষ একটি মহল মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তবে এসব অপপ্রচার উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন, ন্যায় ও সুশাসনের রাজনীতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী