BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী কালী পূজার অনুষ্ঠান

বাগেরহাটে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী কালী পূজার অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে চিতলমারি উপজেলা বাজারে ব্যক্তিগত ও সার্বজনীনভাবে সম্মিলিত উদ্যোগে পাচ থেকে ছয়টি পূজা মন্ডপে মহা সমরহে পাঁচ দিনব্যাপী কালীপূজা, মেলা ও উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

এই অনুষ্ঠানে শ্যামা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষাধিক মানুষের সমগম ঘটবে।

৫০ বছরেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বাগেরহাটের পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ, পিরোজপুর, খুলনাসহ নানা স্থান থেকে শত শত ভক্ত এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে।

ইতিমধ্যে বাগেরহাটের প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এই অনুষ্ঠান পরিদর্শন করেছেন।

সনাতন ধর্মীয় অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করতে হিন্দু মুসলমান ও স্থানীয় রাজনৈতিক নেতারা সম্মিলিতভাবে অংশগ্রহণ করে থাকেন।

আয়োজকরা জানিয়েছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা এই অনুষ্ঠানকে আরো সুন্দর করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই পূজা উদযাপিত হচ্ছে, কোথাও কোন আপত্তিকর ঘটনা ঘটেনি।

পূজা অর্চনা, ধর্মী আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানারকম বিনোদনে সাজানো হয়েছে পাঁচ দিনের অনুষ্ঠানকে।

বুধবার (২২ অক্টোবর) বিকালে বলেন শ্যামা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল কৃষ্ণ সাহা বাদল বললেন ‘আমরা নিজস্ব অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করেছি, বেশ কিছুদিন হলো আমরা পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করছি, এখানে বাগেরহাট সহ পার্শ্ববর্তী জেলা গুলি থেকে লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চিতলমারী উপজেলা সদস্য সচিব অনুপম সাহা বলেন, হিন্দু মুসলমান সবাই মিলে এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করতে আমরা কাজ করে থাকি, এবং বাগেরহাট ও  চিতলমারী উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী আমাদের  সার্বিক সহযোগিতা করছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী