BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিৎ

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিৎ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারায় ৪ দিন অনশনে বসার পর নিজের স্ত্রীকে ফিরে পেয়েছেন বিশ্বজিৎ বাড়ৈ (২৮)। দুই পরিবারের সম্মতিতে রবিবার (৫ এপ্রিল) সকালে এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বাসিন্দা বিপ্রদাশ পাত্রের ছেলে বিশ্বজিতের সঙ্গে পাশের বাড়ির মনোতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার বছর আগে তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন।

তবে সম্প্রতি একটি চাকরিতে যোগ দেওয়ার পর অনুশীলা বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

এতে ক্ষুব্ধ হয়ে বৈবাহিক স্বীকৃতির দাবিতে গত মঙ্গলবার থেকে প্রেমিকার বাড়ির সামনে অনশন শুরু করেন বিশ্বজিৎ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয় মুরব্বি মিহির হালদার বলেন, ‘দুই পরিবারের সঙ্গে কথা বলে তাদের ভুল-বোঝাবুঝির সমাধান করা হয়েছে। আমরা চাই, নবদম্পতি সুখে-শান্তিতে জীবন যাপন করুক।’

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি সারা দেশে আলোচিত হয়েছিল। প্রশাসনের নজরে আসার পর দুই পরিবারকে সমাধানের জন্য বলা হয়। শেষ পর্যন্ত ভালোবাসার জয় হয়েছে, বিষয়টি জেনে ভালো লাগছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী