BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪৪ বছরে এসে কার গলায় মালা দিচ্ছেন আনুশকা শেঠি?

৪৪ বছরে এসে কার গলায় মালা দিচ্ছেন আনুশকা শেঠি?

বিটিসি বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি।

কথা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে নিয়ে।

আকাশচুম্বী জনপ্রিয়তা আর ৪৪-এর কোঠায় বয়স হলেও এখনো ‘সিঙ্গেল’ এই অভিনেত্রী।

তবে টলিউড (দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি) পাড়ায় এখন জোর হাওয়া- অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি!

দীর্ঘদিন ধরেই আনুশকার বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। মাঝেমধ্যেই শোনা যায় তাঁর বিয়ের গুঞ্জন, আবার তা মিলিয়েও যায়। তবে এবার গুঞ্জনটি বেশ জোরালো।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য দীর্ঘদিনের চাপের মুখে নতি স্বীকার করেছেন অভিনেত্রী। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে নাকি ইতিবাচক সায় দিয়েছেন তিনি।

অনুশকা শেঠির নাম নিলেই অবধারিতভাবে সামনে চলে আসে ‘বাহুবলী’ তারকা প্রভাসের নাম। পর্দায় তাঁদের রসায়ন দেখে ভক্তরা নিশ্চিত ছিলেন যে তাঁরাই বাস্তব জীবনের জুটি।

যদিও বরাবরই একে অপরকে কেবল ‘ভালো বন্ধু’ বলে দাবি করে এসেছেন তাঁরা। মাঝখানে এক ভারতীয় চিকিৎসকের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল।

তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, কোনো অভিনেতা বা চিকিৎসক নন, বরং এক নামী ব্যবসায়ীর গলায় মালা পরাতে পারেন এই সুন্দরী।

কয়েকমাস আগেও যখন তাঁর বিয়ের খবর রটেছিল, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বিরক্ত প্রকাশ করেছিলেন আনুশকা। কিন্তু এবার তিনি মুখে কুলুপ এঁটেছেন।

আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস- বিয়ের প্রস্তুতি নাকি শুরু হয়ে গেছে বেশ গোপনেই।

আনুশকা ভক্তরা এখন চাতক পাখির মতো চেয়ে আছেন একটি আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

এবার কি তবে সত্যিই দেবসেনার মনের দুর্গে প্রবেশ করতে চলেছেন কোনো রাজপুত্র? না কি বরাবরের মতো এটিও কেবল গসিপ কলামের এক টুকরো মুখরোচক খবর হয়েই থেকে যাবে, তা সময়ই বলে দেবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার