BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন: উদ্বোধনী দিনে হাসিবুলের শতক

৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন: উদ্বোধনী দিনে হাসিবুলের শতক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রোববার (২২ ফ্রেরুয়াারী) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের আসর বসেছে।

উদ্বোধনী দিনের আসরে সফররত চুয়াডাঙ্গা জেলা হাসিবুল ইসলামের শতকের সুবাদে ৭৫ রানে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারায়। টসে হেরে চুয়াডাঙ্গা জেলা ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ২২১ রান। দলের পক্ষে সর্বোচ্চ রাসেল মিয়া ৪৩ ও হাসিবুল ইসলাম ১১২ রান করে।

বিপক্ষে দলের পক্ষে মাইনুল ইসলাম ৩৩ ও মোহাম্মদ ওযালিদ ৬৯ রানে ২টি করে উইকেট নেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ২২২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভাওে সবকটি হারিয়ে সংগ্রহ করে ১৪৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ নাইম ৩৭ ও মইনুদ্দিন ৩০ রান করে।

বিপক্ষ দলের পক্ষে সাইদুর রহমান৩৩ রানে ৩টি,হাসিবুল ১৬ ও সাকিল ২৮ রানে ২টি করে উইকেট নেন।

আগামীকালকে খেলায় অংশ নেবে সফররত লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা।

এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) বেলায়েত হোসেন।

এ সময় এডহক কমিটির সদস্য মোঃ তৌফিকুর রহমান রতন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চলনা ও সার্বিক দায়িত্ব পালন করেন মোঃ ফারুক হোসেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল