BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা” করেছে খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতি

৩ দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা” করেছে খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতি

বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, করিমনসহ বিআরটিসি’র অবৈধ বাস চলাচল বন্ধ না হলে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটরে ঘোষণা করেছে খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতি নেতৃবৃন্দরা।

রবিবার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা বাস মালিক সমিতি নেতৃবৃন্দরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন, রুপসা বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম।

এ সময় লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, আমরা বহুবার স্থানীয় জেলা প্রশাসন, বিআরটিএ ও বিআর টিসির কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। কোন সূরাহ হয়নি। আমাদের ৩ দফা দাবি যদি ১লা ডিসেম্বরের ভিতর মানা না হয় তাহলে ২রা ডিসেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট আন্তঃ জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট রুপসা আন্তঃ জেলা বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ সামাদ মোল্লা, ঝালোকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, আন্তঃ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতিআবুল কালাম আজাদ বাবু, মহিষপুরা খুলনা আন্তঃ জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর আন্তঃ জেলা বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাশ, রুপসা বাগেরহাট বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিনসহ দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে ১০টি মালিক সমিতির নেতৃবৃন্দরা।

সাংবাদিক সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক