BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত মদ্রিচদের ক্রোয়েশিয়ার

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত মদ্রিচদের ক্রোয়েশিয়ার

বিটিসি স্পোর্টস ডেস্ক: ক্রোয়েশিয়া শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় তুলে নিয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। রিয়েকাতে শুক্রবার ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে ম্যাচে জয় পেলেও খেলা ছিল অস্বস্তিকর। কারণ ফারো দ্বীপপুঞ্জ ছিল দারুণ ছন্দে এবং তারা ক্রোয়েশিয়াকে বেশ চাপে ফেলেছিল।

ফারো দ্বীপপুঞ্জ এই ম্যাচের আগে টানা তিন ম্যাচ জিতেছিল। তাদের সামান্য আশা ছিল বিশ্বকাপে ওঠার। তাই তারা শুরু থেকেই সাহসী ফুটবল খেলেছিল। খেলার ১৬ মিনিটে গেজা ডেভিড তুরি বল নিয়ে ক্রোয়েশিয়ার অর্ধে ঢুকে দূর থেকে শট নেন। বল ক্রোয়েশিয়ার রক্ষণে লেগে দিক বদলায় এবং ডমিনিক লিভাকোভিচকে পরাস্ত করে জালে যায়। এতে তারা ক্রোয়াটদের চমকে দিয়ে লিড নেয়।

তবে এই লিড বেশি সময় টিকেনি। সাত মিনিট পরই ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ইয়সকো গেভার্দিওল সমতা ফেরান। ফারো রক্ষণের দ্বিধার সুযোগ নিয়ে তিনি জোরালো শটে গোল করেন।

চল্লিশ বছর বয়সেও লুকা মদরিচ ছিলেন ক্রোয়েশিয়ার খেলায় সবচেয়ে বড় প্রভাবক। ১৯৩তম ম্যাচে খেলতে নেমে তিনি মাঝমাঠে ছন্দ ধরে রাখেন। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় ক্রোয়েশিয়া।

দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মাথায় পেতার মুসা নিকট পোস্টে শট নিয়ে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ফারো দ্বীপপুঞ্জের স্বপ্ন প্রায় শেষ হয়ে যায়। তারা ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে ওঠার চেষ্টা করছিল।

শেষ দিকেও ক্রোয়েশিয়া আরেকটি গোল পায়। খেলায় বাকি ২০ মিনিট থাকতে নিকোলা ভ্লাসিচ দারুণ এক ভলিতে বল পাঠান জালে।

ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত হয় এবং তাদের বিশ্বকাপ যাত্রাও নিশ্চিত হয়। এর ফলে টানা চতুর্থ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেল লুকা মদ্রিচদের। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার