BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে আটোয়ারীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ঘন্টা কর্মবিরতি

১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে আটোয়ারীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ঘন্টা কর্মবিরতি

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: বেতন বৈষম্যের অবসান চেয়ে ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে কর্মবিরতি পালিত হয়েছে।

কেন্দ্রিয় কর্মসূচি অনুয়ায়ী রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মবিরতি পালন করেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি টিম ওয়ার্ক। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভুমিকা অপরিহার্য্য। কিন্তু একই শিক্ষাগত যোগ্যতায় (ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, কৃষি কর্মকর্তারা) ১০ গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চিত হচ্ছেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেণ, আমরা আর সময়ক্ষেপন মেনে নেব না।

সরকার যদি দাবী না মানে, তাহলে ৩ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ডিসেম্বর কমপ্লিট শাটডাউন পালন করা হবে।

এ সময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) সাজু রায়হান, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মোনিব মোঃ ওয়ালি উল্লাহ রুহান, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ গোলাম সারওয়ার জাহান ও ফার্মাসিস্ট মোঃ রুবেল।

এদিকে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু