BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ইসলামপুরে মেডিক্যাল টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের কর্ম বিরতি ও মানববন্ধন

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ইসলামপুরে মেডিক্যাল টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের কর্ম বিরতি ও মানববন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্ম বিরতি ও মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে অর্ধ দিবস কর্ম বিরতি দিয়ে মানববন্ধন করেন তারা।

মেডিক্যাল টেকনোলজিস্ট ডেন্টাল আক্তার হোসেন কিরণের সভাপতিত্বে, এতে মেডিক্যাল টেকনোলজি ল্যাবরেটরি নওরোজ্জামান, ফার্মাসিস্ট মিস্টার আলী, মিলন হাসান, রবিউল হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন-দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হয়ে দাবি জানানো হলেও এখনো ১০ম গ্রেড বাস্তবায়ন করা হয়নি। দাবি না মানলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দেওয়ার হুশিয়ারি দেন।

অন্যদিকে কর্ম বিরতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা দুর্ভোগে পোহাতে দেখা গেছে রোগীদের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার