BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘হ্যাঁ’ বা ‘না’ ভোট মানুষ বুঝতে পারছে না : মির্জা ফখরুল

‘হ্যাঁ’ বা ‘না’ ভোট মানুষ বুঝতে পারছে না : মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি: গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পিআর পদ্ধতি দেশের মানুষ বোঝে না। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’- মানুষ বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।

আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর আইডিইবির মাল্টিপারপাস হলে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম, নির্বাচনের জন্য সংস্কার কমিশন করা হয়েছে আপনারা জানেন। এই সংস্কার কমিশনে বড় বড় পণ্ডিতরা দেশ থেকে এসেছে, বিদেশ থেকেও এসেছে। নয়মাস ধরে তারা আলাপ-আলোচনা করেছে, অনেক সংস্কারের কথা বলেছে, সব শেষে যেটা বলেছে সেটা আমরা বুঝি না ঠিকমতো। দেশের মানুষ অনেকেই বুঝতে পারে না। পিআর কয়জন বুঝে বলেন? আমারই বুঝতে কষ্ট হয়। বাংলাদেশের মানুষ বুঝে, ওয়ান ম্যান, ওয়ান ভোট। এখন আপনি এটা পরিবর্তন করবেন, তার জন্য আবার গণভোট করবেন, গণভোটে থাকবে আবার ‘হ্যাঁ’ বা ‘না’। গণভোটে নাকি ৪টা প্রশ্ন থাকবে, তাও আবার একটা ব্যালটে। এটা এখন পর্যন্ত মানুষ বুঝতে পারছে না। শেষদিন পর্যন্ত বুঝতেও পারবে না।

বিএনপির মহাসচিব  আরও বলেন, ১৫-১৬ বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা-মসজিদ, এতো ইমাম, উলামা, বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন? এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে, এত দুর্নীতি করে? কেন সম্পদ বিদেশে পাচার করে দেই? আমি বুঝতে পারি না। একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে?

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু