BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হোয়াইট হাউসে বলরুমের নিচে তৈরি হচ্ছে বিশাল গোপন বাংকার

হোয়াইট হাউসে বলরুমের নিচে তৈরি হচ্ছে বিশাল গোপন বাংকার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসে বলরুমের নিচে বিশাল গোপন বাংকার নির্মাণ করা হচ্ছে। এ তথ্য নিজেই প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পরিকল্পিত বলরুম প্রকল্প নিয়ে সমালোচনার মুখেই গোপন এসব তথ্য প্রকাশ করেছেন তিনি।

কঠোর নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সুবিধা থাকবে বাংকারটিতে। ৪০ কোটি ডলার ব্যয়ে বলরুম প্রকল্পের ওপরের অংশ নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল থাকলেও এর ভূগর্ভস্থ অংশটি সবচেয়ে জটিল ও ব্যয়বহুল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। সেখানেই ট্রাম্পের জন্য তৈরি করা হচ্ছে নতুন বলরুম। আর এই বলরুমের নিচে নির্মাণ করা হচ্ছে বিশাল বাংকার।

সম্প্রতি হোয়াইট হাইজের ব্যয়বহুল সংস্কার কাজ নিয়ে সমালোচনায় পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই বিতর্কে বাড়তি মাত্রা যোগ করে প্রেসিডেন্টের পরিকল্পিত বলরুম তৈরির কাজ।

বলরুম নির্মাণ নিয়ে আইনি চ্যালেঞ্জের মুখে একটি ভূগর্ভস্থ স্থাপনার কথা সামনে এনেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ধরনের স্থাপনার বিস্তারিত তথ্য গোপন রাখা হলেও নিজের সংস্কারকাজের যৌক্তিকতা প্রমাণে স্থাপনাটির বিশদ বিবরণ দিচ্ছেন তিনি।

গত সপ্তাহে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট জানান, ৯০ হাজার বর্গফুটের বলরুমটি মূলত নিচের ভূগর্ভস্থ প্রকল্পের জন্য একটি আচ্ছাদন হিসেবে কাজ করবে।

ট্রাম্পের বর্ণনা অনুযায়ী, এই বাংকারে বোমার আঘাত প্রতিরোধক আশ্রয়স্থল ও একটি হাসপাতালসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসার সুবিধা থাকবে।

এছাড়া সর্বাধুনিক গোপন যোগাযোগ ব্যবস্থা ও জৈব অস্ত্র প্রতিরোধী ব্যবস্থাও রাখা হবে। ওপরের বলরুমটি ড্রোন, গুলি ও অন্যান্য হামলা থেকে ভূগর্ভস্থ স্থাপনাটিকে রক্ষা করবে। এতে থাকবে উচ্চমানের বুলেটপ্রুফ গ্লাস।

তবে ট্র্রাম্পের এই প্রকল্প নিয়ে আইনি জটিলতাও অনেক। মার্কিন সিক্রেট সার্ভিস আদালতে দুবার নথিপত্র জমা দিয়ে বলরুম প্রকল্পটি সম্পন্ন করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।

তবে বিচারক লিওন এসব যুক্তির বেশির ভাগই প্রত্যাখ্যান করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের সঙ্গে সামরিক বাহিনীর কোনো শাখা জড়িত এবং নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ কত, এমন অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে স্বর্ণালংকার টাকাসহ ১০ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ভারতের বিধানসভা নির্বাচন, ৪ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ