BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কাজলা গেটে সড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কাজলা গেটে সড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীর ওপর হেলমেটধারীদের হামলা ও দুজনকে তুলে নিয়ে মারধোরের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে বিভিন্ন বিভাগের আরও শিক্ষার্থী সেখানে যোগ দেন।

বিক্ষোভকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।

শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটসংলগ্ন একটি খাবার হোটেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী) ও নাট্যকলা বিভাগের মিনহাজ খাবার খাচ্ছিলেন।

এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে মুখে কালো কাপড় বাঁধা ও হেলমেট পরা একদল দুর্বত্ত সেখানে ঢুকে পড়ে। তারা প্রথমে মিনহাজকে রামদা দিয়ে আঘাত করেন এবং পরে ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে যান।

এদিন রাত পৌনে ১২টার দিকে আল ফারাবীকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায় হামলাকারীরা। দুজনের শরীরে বেধড়ক মারধোরের স্পষ্ট চিহ্ন রয়েছে।

বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

এদিকে ঘটনার পরই বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে ভোররাত পর্যন্ত বিক্ষোভ করেন। এ সময় তাদের নানা ধরনের স্নোগান দিতে দেখা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার