BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘হাম’ এর ঔষধ ভিটামিন-এ ক্যাপসুল হস্তান্তর: চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে সাংসদ নুরুল ইসলাম বুলবুল-সেবা নিশ্চিতের নির্দেশ

‘হাম’ এর ঔষধ ভিটামিন-এ ক্যাপসুল হস্তান্তর: চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে সাংসদ নুরুল ইসলাম বুলবুল-সেবা নিশ্চিতের নির্দেশ

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিশুদের প্রাণঘাতি রোগ ‘হাম’ রোগের বর্তমান অবস্থা ও করনীয় বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা ও করনীয় বিষয়ে দিক নির্দেশনা দিতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ নুরুল ইসলাম বুলবুল।

শুক্রবার বেলা সাড়ে দশটার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে যান সাংসদ।

এসময় চাঁপাইনবাবগঞ্জ জুড়ে শিশুদের মাঝে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ায় সদর হাসপাতাল কর্তৃপক্ষের হাতে হামের ঔষধ তুলে দেন নূূরুল ইসলাম বুলবুল এমপি। হস্তান্তর হওয়া ঔষধের মধ্যে রয়েছে-১০০ ভ্যাল হাম এর টিকা এবং ভিটামিন এ ক্যাপসুল।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মশিউর রহমান, হাসপাতালের আরএমও ডা. মোঃ আব্দুস সামাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাসপাতালের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পরিদর্শণকালে সাংসদ নুরুল ইসলাম বুলবুল কে বর্তমানে হাম এর চিকিৎসা এবং সর্বপরি জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা বিষয়ে অবহিত করেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মশিউর রহমান, হাসপাতালের আরএমও ডা. মোঃ আব্দুস সামাদ।

সাংসদ নুরুল ইসলাম বুলবুল হামের ঔষধ প্রদান শেষে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ’কে ‘হাম’ আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং হাসপাতালের অন্যান্য রোগীদের সঠিকভাবে সেবা দেয়ার নির্দশনা দেন। সাধারণ মানুষের সেবা নিশ্চিতে সকল প্রকার সহযোগিতারও আশ্বাস দেন সাংসদ নুরুল ইসলাম বুলবুল। এদিকে, চাঁপাইনবাবগঞ্জে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে।

জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মাসুদা খাতুন নামে ২ বছর ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলাকালেই শিশুটি মারা যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ শিশু একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুমালী খাতুন জানান, সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মো. নইমুরের মেয়ে মাসুদাকে গুরুতর অবস্থায় সকালে হাসপাতালে আনা হয়। তাকে দ্রুত ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করা হলেও সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

বর্তমানে হাসপাতালে মোট ৪৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

গত তিন মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে। শুক্রবার দুপুরে হাসপাতালের আইসোলেশন কর্ণার পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

এসময় কর্ণারের ঘিঞ্জি পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে সাংসদ ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ছোট কক্ষে গাদাগাদি করে শিশু ও অভিভাবকদের রাখা হয়েছে, যা রোগীদের আরও অসুস্থ করে তুলছে। দ্রুত কক্ষ সংখ্যা বাড়িয়ে পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সংকট তৈরি হয়েছে, তবে সেবার মান নিশ্চিত করতে তারা কাজ করছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে স্বর্ণালংকার টাকাসহ ১০ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত