BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হামলার সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দিলো ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

হামলার সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দিলো ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার কয়েক সঙ্গে সঙ্গেই মধ্যেই বিশাল ক্ষেপণাস্ত্র বহর নিয়ে পাল্টা জবাব দিয়েছে ইরান।

মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সময় দুপুর থেকে ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। প্রায় সাত ঘণ্টার সাময়িক বিরতির পর শুরু হওয়া এই আকস্মিক হামলায় ইসরায়েলজুড়ে বর্তমানে রেড অ্যালার্ট ও সাইরেন বাজছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ছোঁড়া বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।

উত্তর ইসরায়েলে প্রথম সাইরেন বাজার কিছুক্ষণ পরই দক্ষিণ ইসরায়েলের বীরশেবা ও আশপাশের এলাকায় উচ্চশব্দে সতর্ক সংকেত শোনা যায়। সর্বশেষ খবর অনুযায়ী, ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলেও নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে।

আইডিএফ-এর মুখপাত্র ইমানুয়েল ফাবিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দীর্ঘ বিরতির পর ইরান একযোগে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে। উত্তর থেকে দক্ষিণ—পুরো ইসরায়েল এখন ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু। আইডিএফ সাধারণ নাগরিকদের অবিলম্বে বোমা আশ্রয়কেন্দ্রে (বম্ব শেল্টার) অবস্থান করার কঠোর নির্দেশনা দিয়েছে।

এই কিছুক্ষণ আগেই তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ও এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। তারই সরাসরি প্রতিশোধ হিসেবেই এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে ইরান।

 

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, যে কোনো হামলার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।

বর্তমানে ইসরায়েলের আকাশে দুই পক্ষের ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টরের মধ্যে তুমুল লড়াই চলছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এক অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান