BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাইতির ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে নিহত-৩০

হাইতির ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে নিহত-৩০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হাইতির একটি জনপ্রিয় পর্যটনস্থলে পদদলিতের ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১১ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলের মিলো শহরে অবস্থিত ঐতিহাসিক সিটাডেল লাফেরিয়াতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি। তিনি জানান,মিলো শহরের ওই স্থানে একটি পর্যটন অনুষ্ঠানে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতির সময় এই দুর্ঘটনা ঘটে।

হাইতির সংস্কৃতি মন্ত্রী ইমানুয়েল মেনার্ড বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘আহতরা বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন এবং একটি উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে।’

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই দুর্গটি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর নির্মাণ করা হয়। বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফি স্বাধীনতার পরপরই এটি নির্মাণ করেন। বর্তমানে সিটাডেল লাফেরিয়া ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত