BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হল্যান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের সেমিতে ম্যানসিটি

হল্যান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের সেমিতে ম্যানসিটি

বিটিসি স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারে আরও একটি হ্যাটট্রিক যোগ হলো আরলিং হালান্ডের। শনিবার (৪ এপ্রিল) নরওয়ে তারকার দুর্দান্ত পারফরম্যান্সে লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করলো ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠেছে সিটি, যা একটি রেকর্ড।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় পেপ গার্দিওলার দল। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে এবং প্রথমার্ধে যোগ করা সময়ে একটি ও ৫৭ মিনিটে আরও এক গোল করে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। মাঝে ৫০তম মিনিটে গোল করেন অ্যান্তোনিও সেমেনও।

লিভারপুলের বিপক্ষে দাপুটে এই জয়ে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্নও ধরে রাখল সিটি। অন্যদিকে, লিভারপুলের জন্য এটি ছিল হতাশাজনক একটি দিন।

দলের তারকা মোহাম্মদ সালাহ পেনাল্টি মিস করলে ম্যাচে ফেরার সম্ভাবনাও নষ্ট হয়ে যায়। সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড দুর্দান্ত সেভ করে তাকে রুখে দেন।

সম্প্রতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া সালাহর জন্য এটি ছিল প্রত্যাবর্তনের ম্যাচ, তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ