বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান জানিয়েছে, ‘জরুরি পণ্য’ বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের এই সিদ্ধান্তের ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে সীমিত পরিসরে জাহাজ চলাচল অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে প্রণালিটি কার্যত নিয়ন্ত্রণে রাখায় বিশ্বব্যাপী বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

বিশ্বনেতারা হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও কিছু বাণিজ্যিক জাহাজ সীমিতভাবে এই পথ ব্যবহার করতে পারছে।

এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বা তাদের মিত্রদের জাহাজ ছাড়া অন্য দেশের জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। #















