BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালিতে ইসরায়েলি জাহাজে ইরানের ড্রোন হামলা

হরমুজ প্রণালিতে ইসরায়েলি জাহাজে ইরানের ড্রোন হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি ইসরায়েলি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ড্রোন হামলার পরপরই ওই জাহাজটিতে আগুন ধরে যায়।

শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল।

আইআরজিসি নৌবাহিনী এক্স-এ পোস্টে জানায়, ‘হরমুজ প্রণালিতে জায়নবাদী শাসনের সঙ্গে যুক্ত জাহাজটিতে একটি ড্রোন আঘাত হানে।

এরপর জাহাজটিতে আগুন ধরে যায়।’

বার্তা সংস্থা এএফপি জানায়, এমএসসি ইশিকা নামের জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন। হামলার সময় জাহাজটি তৃতীয় একটি দেশের পতাকা বহন করতে দেখা গেছে।

এদিকে সামুদ্রিক তথ্য সরবরাহকারী মেরিনট্রাফিকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি শুক্রবার রাত পর্যন্ত বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে অবস্থান করছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, শুক্রবার ইরানের আকাশে উড্ডয়নের সময় ৪টি মার্কিন যুদ্ধযানে হামলা চালায় ইরান। এর মধ্যে একটি মার্কিন এফ-১৫ ফাইটার জেট, একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার।

এ ছাড়া এদিন ইরানের ড্রোন হামলায় কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে থাকা একটি মার্কিন সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ