BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ

হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ

ঢাকা প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী।

রবিবার (১২ এপ্রিল) হওয়া এই সাক্ষাৎকালে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশগামী জাহাজগুলোর নিরাপদ চলাচল সহজ করার বিষয়টি বিবেচনা করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় ইস্যু এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উভয়পক্ষই এই অঞ্চল এবং এর বাইরেও শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ