BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ

হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হরমুজ প্রণালী নিরাপদ রাখতে ‘প্রচুর সহায়তার’ প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে চীন ও জাপানের মতো দেশগুলো এগিয়ে এলে তা ইতিবাচক হবে বলে মন্তব্য করেন তিনি।

তবে ট্রাম্প ইঙ্গিত দেন, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা তুলনামূলক কম। তার ভাষায়, ইউরোপ ও এশিয়ার দেশগুলোর মতো যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ততটা ব্যবহার করে না।

এদিকে, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানিয়ে ট্রাম্প বলেন, তিনি কোনো যুদ্ধবিরতিতে আগ্রহী নন। তিনি বলেন, যখন প্রতিপক্ষকে ‘পূর্ণমাত্রায় ধ্বংস’ করা হচ্ছে, তখন যুদ্ধবিরতিতে যাওয়ার প্রশ্ন ওঠে না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে এবং হরমুজ প্রণালিকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক চাপও বাড়বে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ