BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে আনুষ্ঠানিকভাবে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর পরপরই অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজ ধ্বংস করে দেওয়া হবে বলে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৩ এপ্রিল) ওয়াশিংটন সময় রাত ৮টা থেকে হরমুজ প্রণালিতে ইরানের উপসাগরীয় বন্দরগুলো কার্যত অবরুদ্ধ করতে শুরু করে মার্কিন বাহিনী।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, “ইরানের কোনো জাহাজ যদি অবরুদ্ধ অঞ্চলের কাছে আসে, তাৎক্ষণিকভাবে সেটি ধ্বংস করা হবে।”

তিনি আরও দাবি করেন, ইরানের নৌবাহিনীর বড় অংশ ইতোমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও কিছু ‘ফাস্ট অ্যাটাক’ জাহাজ অক্ষত রয়েছে, তবে অবরোধ ভাঙার চেষ্টা করলে সেগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া জবাব দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দর নিরাপদ থাকবে না, যদি ইরানের বন্দর হুমকির মুখে পড়ে।”

আইআরজিসি যুক্তরাষ্ট্রের এই অবরোধকে অবৈধ এবং সামুদ্রিক দস্যুতা হিসেবেও অভিহিত করেছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় এবং ঘোষণা দেয় যে, শত্রুদের কোনো জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে হয়। ফলে এই অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে এই সরাসরি সামরিক অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে, যা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার