BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ব্যবধানে বিএনপির রেজা কিবরিয়া জয়ী

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ব্যবধানে বিএনপির রেজা কিবরিয়া জয়ী
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ব্যবধানে ধানের শীষের প্রার্থী অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নবীগঞ্জের সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমীন ও বাহুবলের সহকারী রিটার্নিং অফিসার লিটন চন্দ্র দে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

৪ লাখ ৬১ হাজার ২৮৯ ভোটারের হবিগঞ্জ-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ১১ দলীয় ঐক্যের মনোনীত মাওলানা সিরাজুল ইসলাম রিকশা প্রতীকে ৫৫ হাজার ২৪৫ ভোট পেয়েছেন।

অন্যদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীকে ৩৪ হাজার ৪৬২ ভোট ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীকে ৫ হাজার ২৪৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতীকে ৬৩৯ ভোট পেয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মো. জুনাইদ চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী