BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বামী অন্য পুরুষের শয্যাসঙ্গী হওয়ার জন্য চাপ দিতেন, অভিযোগ সেলিনার

স্বামী অন্য পুরুষের শয্যাসঙ্গী হওয়ার জন্য চাপ দিতেন, অভিযোগ সেলিনার

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি সম্প্রতি স্বামী পিটার হাগের বিরুদ্ধে ডিভোর্স মামলা দায়ের করেছেন। অস্ট্রিয়ান স্বামীর বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনেছেন তিনি। ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং ভরণপোষণ দাবি করেছেন অভিনেত্রী। প্রায় ১৫ বছর পিটারের সঙ্গে বিবাহিত জীবন তার।

তিন সন্তান দম্পতির। স্বামীর বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছেন সেলিনা?

অভিনেত্রী পারিবারিক নির্যাতন মামলা দায়ের করেছেন। যার মধ্যে সুরক্ষা, বাসস্থান, আর্থিক ক্ষতিপূরণ এবং বাচ্চাদের হেফাজতের প্রসঙ্গও রয়েছে। সেলিনার আইনজীবী জানিয়েছেন, অভিনেত্রীর দুশ্চিন্তার কারণ তাঁর সন্তানদের হেফাজত।

সেলিনা তার আবেদনে উল্লেখ করেছেন ২০১২ সালের কুখ্যাত দিল্লি গণধর্ষণের পর পিটার তাঁকে যৌন হেনস্তার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগের তালিকায় আরো উল্লেখ করা হয়েছে পিটার তাঁকে যৌনতায় লিপ্ত করারও চেষ্টা করতেন।

সেলিনার অভিযোগ, ‘পিটার নিয়মিত সেলিনাকে তাঁর স্টাডি রুমে ডেকে পাঠাতেন। তাঁকে অ্যানাল সেক্স করাতেও বাধ্য করানো হয়েছে।

তিনি তাঁকে অন্য পুরুষদের সঙ্গে শয্যাসঙ্গী হওয়ার জন্য চাপ দিতেন। তিনি বলেন, ‘২০১৪ সালের শেষের দিক থেকে ২০১৫ সালের শুরুর দিকে প্রমোশনের জন্য কম্পানির একজন ডিরেক্টরের সঙ্গে যৌনাচারে লিপ্ত হতে বাধ্য করেছিলেন।’

সেলিনার নগ্ন ছবি তুলতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। যেগুলো পরবর্তীকালে তাঁকে ব্ল্যাকমেইল করবেন বলে ঠিক করেছিলেন পিটার। সেই ছবিগুলো সংবাদ মাধ্যমে ফাঁস করে দেওয়ারও হুমকি দেওয়া হতো অভিনেত্রীকে।

সন্তানদের সামনে অযথা গালাগালের অভিযোগ করেন তিনি। বাচ্চাদের মায়ের কাছ থেকে আলাদা করার যাবতীয় পরিকল্পনা করেছিলেন সেলিনা। অভিনেত্রীর সমস্ত ডেবিট ও ক্রেডিট কার্ড নিজের দখলে রেখেছিলেন।

প্রতিনিয়ত চলা এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। সেলিনার আইনজীবীরা জানিয়েছেন, প্রায় ৫০ কোটি ক্ষতিপূরণ এবং মাসিক ১০ লাখ টাকা ভরণপোষণ দাবি করছেন।

পিটারকে আগামী মাসে আদালতে হাজিরা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। #

 

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু