BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভার প্রতিনিধি: আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর বিউগলে করুণ সুর বেজে ওঠে।

এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতির সাথে আনুষ্টানিক শ্রদ্ধা নিবেদনের পরই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে উপস্থিত বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন।

এদিকে, জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি তার সাথে ছিলেন অন্যান্য বিচারপতিরাও। এরপরই, তিন বাহিনীর প্রধান পরে- মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্য শ্রদ্ধা নিবেদন করেন।

বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাভার প্রতিনিধি মো. শামিম আহম্মেদ (শামিম)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী