BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ

স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ

জামালপুর প্রতিনিধি: সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু বলেছেন আত্মশুদ্ধির এই পবিত্র মাসে সকল ভেদাভেদ ভুলে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জিয়াউর রহমান বাংলাদেশকে সমাজতান্ত্রিক পরিকল্পনা থেকে বের করে এনে একটি মুক্তবাজারভিত্তিক অর্থনীতির দিকে ধাবিত করেন। তিনি বেসরকারি খাতকে উৎসাহিত করেন, গ্রামোন্নয়ন, কৃষি ও শিল্প খাতকে কেন্দ্র করে সামগ্রিক উন্নয়নের একটি জাতীয় কর্মসূচি গ্রহণ করেন। এই উন্নয়ন কৌশল ছিল ধর্মীয় রক্ষণশীলতা ও অর্থনৈতিক আধুনিকায়নের মধ্যে এক বাস্তববাদী সেতুবন্ধন।

জামালপুরের ইসলামপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত রবিবার বিকালে উপজেলার অডিটোরিয়াম মাঠে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুর রহমান ও জয়নাল আবেদীন সরকার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাফিজা সাফিজ বিনতির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদৌলা পাহলোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান,মাহমুদুল হাসমত।

এছাড়াও মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম শোলেখা, কৃষক দলের সভাপতি রেহান আলী ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাফুদুজ্জামান লুলু, সামিউল হক লাভলু ও হামিদুর রহমান মলিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল এবং ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনসহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী