BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

স্কাই স্টেডিয়াম নিয়ে বিভ্রান্তি, সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই

স্কাই স্টেডিয়াম নিয়ে বিভ্রান্তি, সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই

বিটিসি স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে একটি আকাশছোঁয়া ‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মরুভূমির মাঝখানে ভাসমান এক বিশাল ফুটবল স্টেডিয়ামের ভিডিওটি কয়েক কোটি মানুষ দেখেছে। তবে পরে নিশ্চিত হয়েছে, এটি কোনো বাস্তব প্রকল্প নয়, বরং সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি একটি ভিডিও।

ভিডিওটিতে ফুটবল স্টেডিয়ামটি একটি সুউচ্চ ভবনের চূড়ায় আলোকোজ্জ্বল অবস্থায় দেখানো হয়েছে। অনেকেই ধারণা করেছিলেন এটি সৌদি আরবের ‘দ্য লাইন’ প্রকল্পের অংশ হতে পারে।

কিন্তু সৌদি কর্মকর্তারা স্পষ্টভাবে এই দাবিকে খণ্ডন করে বলেছেন, ভিডিওটির সঙ্গে সৌদি আরবের কোনো সরকারি পরিকল্পনার মিল নেই এবং এটি কোনো সরকারি নথিতে উপস্থিত নয়।

ফরাসি সংবাদ সংস্থা এএফপির ডিজিটাল যাচাই টিম ভিডিওটির উৎস অনুসন্ধান করে এবং এটি ইনস্টাগ্রামের ‘hyporaultraworks’ নামের একটি অ্যাকাউন্ট থেকে উঠে আসে।

এই নির্মাতা জানান, ভিডিওটি তার পরীক্ষামূলক এআই ভিত্তিক স্থাপত্য কনসেপ্ট আর্ট, যা অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়ে যায়।

নির্মাতার বক্তব্য অনুযায়ী, এটি ছিল শুধুমাত্র একটি কল্পনাপ্রসূত ধারণা, যা একটি স্কাইস্ক্র্যাপারের ওপর ফুটবল স্টেডিয়ামের সম্ভাব্য রূপ তুলে ধরার চেষ্টা মাত্র। এর কোনো বাস্তব বা সরকারি ভিত্তি নেই।

এই ঘটনার মাধ্যমে দেখা গেল, আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহার করে তৈরি কনটেন্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এবং ভুল তথ্যের জন্ম দিতে পারে। তাই যেকোনো ভাইরাল তথ্য যাচাই করা জরুরি। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
১৯ বছর বয়সেই হলিউডে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রীর কনসার্ট চলাকালীন ভাঙল ব্যারিকেড, মাঝপথে গান থামালেন সংগীতশিল্পী সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে : তথ্যমন্ত্রী প্রত্যাশার চেয়েও যেভাবে দ্রুত পুনর্গঠন হচ্ছে ইরান পিয়া জান্নাতুল: ধর্ষণ-হত্যার কঠিন শাস্তি দিলেই হবে না, অসুস্থ মানসিকতাও বদলাতে হবে ফুলছড়ির বালাসীঘাটে নদীতে ডুবে গেলো ভিজিএফের চালবোঝাই দুই নৌকা জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ: ১ হাজার পরিবার পেল খাদ্য সহায়তা আদমদীঘি উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ