BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৪২ ওমরাহযাত্রীর মধ্যে ১৮ জনই একই পরিবারের!

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৪২ ওমরাহযাত্রীর মধ্যে ১৮ জনই একই পরিবারের!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মদিনার কাছে একটি বাস ও ডিজেল ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ শিশুসহ ১৮ জনই একই পরিবারের বলে জানা গেছে।

স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) রাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাংকারের সংঘর্ষ হয়। ওই বাসের বেশিরভাগ যাত্রীই ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে যাওয়া ওমরাহযাত্রী বলে ধারণা করা হচ্ছে।

হায়দরাবাদ-ভিত্তিক পরিবারটির শনিবার ফিরে আসার কথা ছিল বলে তাদের আত্মীয়রা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন।

এর আগে সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাটের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতিবেদনে অনুযায়ী, যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের ধাক্কা লাগে। সংঘর্ষের পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমাচ্ছিলেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যাওয়ার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। ফলে তাদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০ শিশু রয়েছে। তবে এই সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের