BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল সম্প্রসারণ করা হবে – শাহজাহান মিঞা

সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল সম্প্রসারণ করা হবে – শাহজাহান মিঞা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল সম্প্রসারণ ও চার লেন রাস্তা নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।

শুক্রবার বিকেলে জেলার রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামকে ধংস করার জন্য জামায়াত যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, রোজা ও পূজাকে তারা এক করে দিয়েছেন।

জামায়াত ইসলামী ছোট দল দাবি করে তিনি বলেন, খালি কলস বাজে বেশি, পুটির মাছ লাফাই বেশি। নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপি এ জনসভার আয়োজন করে।

নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলমসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের আরাফার ময়দানে হাজার হাজার নিমগাছ রোপণ করে ছিলেন, যা বর্তমানে হজযাত্রীদের ছায়া দিচ্ছে। সেখানে আজও তৃপ্তিভরে হাজিরা জিয়াউর রহমান ও বাংলাদেশের নাম উচ্চারণ করা হয়।

জনসভায় অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, শহীদ জিয়াউর রহমানের বিভিন্ন কর্মকান্ড ইসলামের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি দাবি করেন, বিএনপিই প্রকৃত ইসলামী দল এবং সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন জিয়াউর রহমান।

তিনি জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর সমালোচনা করেন। দলটির বক্তব্য ও কার্যক্রম সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য অন্য কারও প্রয়োজন নেই, জামায়াতই যথেষ্ট।

তিনি আল্লাহর কাছে দোয়া কামনা করে বলেন, যেন জনগণকে জামায়াতে ইসলামীর কার্যক্রম থেকে রক্ষা করা হয়। অধ্যাপক শাহজাহান মিঞা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ