BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনামসজিদে পায়ুপথে স্বর্ণেরবার পাচারের সময় সীমান্তে যুবক আটক

সোনামসজিদে পায়ুপথে স্বর্ণেরবার পাচারের সময় সীমান্তে যুবক আটক

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দর আইসিপি এলাকায় পায়ুপথে পাচারের সময় দুটি স্বর্ণের বারসহ মো. সানি মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড়াই কাউরাইদ গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সোনামসজিদ আইসিপি দিয়ে ভারতে যাওয়ার সময় নিয়মিত চেকিংয়ের মুখে পড়েন সানি। এ সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তার শরীরে ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও বিজিবি সদস্যদের সন্দেহ কাটেনি। পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হলে পায়ুপথে দুটি স্বর্ণের বারের অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বার দুটির মোট ওজন ২৩১.৮১ গ্রাম। আটক যুবকের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান বিরোধী আইনে মামলা দায়ের করে রাতেই তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী