BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারী প্রতিনিধি: দেশব্যাপী বিশাল পরিসরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে নীলফামারীর সৈয়দপুরে অবস্থান করছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ১০টায় তিনি আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। মূলত কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের গৃহীত এই গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করতেই তার এই দিনাজপুর সফর।

সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তিনি কাহারোলের বলরামপুর সাহাপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে এই জাতীয় কর্মসূচির শুভ সূচনা করবেন।

এই একই স্থান থেকে প্রধানমন্ত্রী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি দেশের আরও ৫৪টি জেলায় একযোগে শুরু হতে যাওয়া খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন ঘোষণা করবেন। সরকারের এই উদ্যোগ দেশের কৃষি খাতে আমূল পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় এই কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর কিছু পারিবারিক আনুষ্ঠানিকতাও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাওয়ার কথা রয়েছে।

সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) অন্যান্য নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

তিনি সেখানে তার প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নীলফামারী ও দিনাজপুর জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করতে। কৃষি বিপ্লবের লক্ষ্যে দেশব্যাপী এই খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশজুড়ে একযোগে এই কাজ শুরু হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ