BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক গোলটেবিল বৈঠক

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক গোলটেবিল বৈঠক

পঞ্চগড় প্রতিনিধি: সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ-এই স্লোগান সামনে রেখে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজনের পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন, একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রধান ভিত্তি।

ভোটাধিকার সুরক্ষা, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রার্থীদের জবাবদিহির বিষয়টি নিশ্চিত করতে নাগরিক সমাজকে আরও সংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে প্রতিযোগিতামূলক, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে সকল পক্ষের সদিচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা অত্যন্ত জরুরি।

গোলটেবিল বৈঠক শেষে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নানামুখী প্রস্তাবনা উপস্থাপন করেন।

এ সময় সুজনের জেলা কমিটির সাধারন সম্পাদক তবিরুল ইসলাম মানিক এর সভাপতিত্বে জেলা কমিটির সাংগঠনিক রফিকুল ইসলাম ভুট্টুর সঞ্চালনায় সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়ক রাজেস দে, জাহাঙ্গীর আলম জীবনসহ অবসরপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ