BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সুলতান সালাউদ্দিন টুকুর কম্বল বিতরণ

সুলতান সালাউদ্দিন টুকুর কম্বল বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দরিদ্র, অসহায় ও নারীদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

রবিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুরে দরিদ্র, অসহায় নর-নারীদের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় তিনি বলেন, আপনাদের দোয়ায় বিএনপি যদি সরকার গঠন করে তাহ‌লে আগামীর রাষ্ট্র নায়ক হবেন তারেক রহমান। তিনি দেশ ও দেশের জনগণের মঙ্গল চিন্তায় ৩১ দফা ঘোষণা করছেন। ৩১ দফার একটি হলো ফ্যামিলি কার্ড। যা দেশের প্রতিটি পরিবারই পাবে। বিশেষ করে দেশের নারীদের স্বাবলম্বী করার জন্য এই কার্ডগুলি হবে পরিবারের মায়েদের নামে।

তিনি আরো বলেন, অসহায় মানুষের জন্য কিছু করতে পারাটা খুবই আনন্দের। আপনারা আমার জন্য দোয়া করবেন। যেন আপনাদের জন্য কাজ করে যেতে পারি। আমাদের নেতা তারেক রহমান যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন। এ সময় তিনি সব সময় মানুষের পাশে থাকার কথা বলেন এবং পরিবেশের ভারসম্যতা ফেরাতে গ্রীন টাঙ্গাইল গড়ে তোলার লক্ষ্যে ১ কোটি গাছ লাগানোর কথা পুনর্ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক খঃ রাশেদুল আলম রাশেদ প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার