BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সুলতান সালাউদ্দিন টুকুর দলের অপর মনোনয়ন প্রত্যাশি খঃ সাতিলের সাথে সাক্ষাত

সুলতান সালাউদ্দিন টুকুর দলের অপর মনোনয়ন প্রত্যাশি খঃ সাতিলের সাথে সাক্ষাত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর–০৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু দলের অপর মনোনয়ন প্রত্যাশী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিলের সাথে সৌজন্য সাক্ষাতে তার বাসায় যান। এ সময় দুই নেতার মধ্যে এক সৌহার্দ্যপুর্ন পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার ( ৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সুলতান সালাউদ্দিন টুকু দলের অপর মনোনয়ন প্রত্যাশি এবং তার বন্ধু খঃ আহমেদুল হক সাতিলের বাসায় যান। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বন্ধুত্বের দাবি নিয়ে খঃ আহমেদুল হক সাতিলের অকুণ্ঠ সাহায্য, সহযোগিতা কামনা করেন।

খঃ আহমেদুল হক সাতিল অত্যন্ত আন্তরিকতা ও উদার হৃদয়ে দলীয় সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করার কথা জানান। দায়িত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও দলের প্রতি ভালোবাসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকুর প্রতি তার সম্পূর্ণ সমর্থন ও শুভকামনা প্রকাশ করেছেন।

সুলতান সালাউদ্দিন টুকু ভাইও খন্দকার আহমেদুল হক সাতিলের এই সৌজন্য এবং ভালোবাসাপূর্ণ মনোভাবের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার বন্ধু খঃ আহমেদুল হক সাতিলের পাশে সবসময় থাকা এবং পারস্পরিক সম্পর্ক বজায় কথা কথা বলেন। এসময় দুজনে পরস্পরকে মিষ্টিমুখ করান।

এ সময় খঃ আহমেদুল হক সাতিল বলেন- এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি; এটাই আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদী ঐক্য! আমাদের ঐক্য ইস্পাত কঠিন, ইনশাআল্লাহ!

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি আমার বন্ধুর কাছে এসেছি। খাস দিলে তার সাহায্য, সহযোগিতা ও সমর্থন প্রার্থনা করছি। বন্ধু কখনো পর হয়না।

এ সময় জেলা, উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুই নেতার বন্ধুত্ব ও সৌহার্দ্যপুর্ন পরিবেশে এলাকাবাসী ও উপস্থিত জনগণ মুগ্ধ হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর  লুৎফর রহমান উজ্জল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ