মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: সুন্দরবনের সৌন্দর্য ও জীববৈচিত্র রক্ষার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ভিডিও (চলচিত্র) প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধা ৭টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ক্ষুদ্র ওই চলচিত্রটিতে পলিথিন ও প্লষ্টিক জাত দ্রব্যের অপব্যবহারে সুন্দরবনের গাছ, মাটি, পানি, মাছ, বাঘ, হরিণসহ জীবজগত কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তুলে ধরা হয়। ‘ইয়ুথ ফর দি সুন্দরবন মোরেলগঞ্জ’ এ প্রদর্শনীর আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক যুগ্ম-সম্পাদক এম. পলাশ শরীফ, মুবিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান সহ ইয়ুথ ফর দি সুন্দরবন কমিটির সদস্যবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #















