BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস জব্দ

সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকসসহ একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। এর আগে বুধবার দিবাগত রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সদর উপজেলার মঈনপুর এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সদর উপজেলার মঈনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি এবং সুরমা নদীতে থাকা পরিত্যক্ত নৌকায় অভিযান চালিলে এসব উদ্ধার করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় থাকা ওই ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোয়াদ সাত্তার চৌধুরী ও বিজিবির নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ১৯ জন বিজিবি সদস্য এবং ৪ জন পুলিশ সদস্যসহ মোট ২৪ জন অংশ নেন।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শাড়ি, ত্রি-পিস ও কসমেটিকস উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮শ টাকা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু