BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্তে সংঘর্ষ চলছেই: থাইল্যান্ডের ১৯ জন নিহত, কম্বোডিয়ার নিহত-১৭

সীমান্তে সংঘর্ষ চলছেই: থাইল্যান্ডের ১৯ জন নিহত, কম্বোডিয়ার নিহত-১৭

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত ৭ ডিসেম্বর থেকে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উভয় প্রতিবেশীর মধ্যে সশস্ত্র সংঘাত চলছেই। দুই পক্ষের সবশেষ তথ্যমতে, সংঘাতে থাই সামরিক বাহিনীর ১৯ জন এবং কম্বোডিয়ার বেসামরিক নাগরিকসহ ১৭ জন নিহত হয়েছেন।

থাইল্যান্ডের সেকেন্ড আর্মি এরিয়া মঙ্গলবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, তা কোয়াই এবং হিল ৩৫০ এলাকাগুলোতে সংঘর্ষ চলছে। লড়াইয়ে নতুন করে আমাদের দুই সেনা নিহত হয়েছেন।

পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল, থাই সেনারা সুরিন প্রদেশের একটি ধর্মীয় স্থান ‘প্রসাত তা কোয়াই’-এর ওপরে নিয়ন্ত্রণ নিয়েছে এবং কম্বোডিয়ান বাহিনীকে সেই এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

এক মাস আগে মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থাই-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি হলেও সীমান্তে মাইন বিস্ফোরণে থাই সৈন্য প্রাণ হারালে ৭ ডিসেম্বর যুদ্ধবিরতি ভেস্তে যায়। পরদিন ৮ ডিসেম্বর থাই আর্মি জানায়, কম্বোডিয়ান বাহিনী ভোরে সীমান্ত এলাকায় থাই অবস্থানগুলোতে গোলাবর্ষণ করে। এর প্রতিক্রিয়ায় থাই বিমান বাহিনী কম্বোডিয়ার সামরিক অবকাঠামোতে যুদ্ধবিমান দিয়ে আক্রমণ করে প্রতিক্রিয়া জানায়।

কম্বোডিয়া সংঘর্ষে তাদের সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও থাইল্যান্ড দাবি করছে, অন্তত ২০০ জনেরও বেশি কম্বোডিয়ান সৈন্য নিহত হয়েছে।

কম্বোডিয়ার পক্ষ সবশেষ জানিয়েছে, এক শিশুসহ ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেই সঙ্গে অন্তত ৭৭ জন আহত হয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী