BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে সনদ ছাড়াই বালু উত্তোলন, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সীতাকুণ্ডে সনদ ছাড়াই বালু উত্তোলন, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো: প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ডিউস পরিশোধ ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সীতাকুণ্ডে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইন অমান্যের পাশাপাশি রাজস্ব ফাঁকির বিষয়টিও উঠে আসে।

রোববার (৫ মার্চ) দুপুর ১১টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে ভাটিয়ারী পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পাঁচ ব্যক্তিকে আটক করা হয়।

বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি জানান, অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ফরওয়ার্ড ডিউস, রিভার ডিউস ও সার্ভে সনদ ছাড়াই আইন অমান্য করে বালু উত্তোলন করছিল।

এর মধ্যে, এমবি সিপাত এন্ড আনোয়ার এন্টারপ্রাইজকে ৩০ হাজার, এমবি কে আর এন্ড এস কে ড্রেজারকে ৩০ হাজার, এমবি হামজা হিমুকে ৩০ হাজার, এমবি জিওন ড্রেজার-২ কে ৪০ হাজার এবং দয়াল ভরসা ড্রেজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রয়োজনীয় ডিউস পরিশোধ না করে এবং বৈধ কাগজপত্র ছাড়া বালু উত্তোলনের ফলে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি নদী ও উপকূলীয় পরিবেশ ঝুঁকির মুখে পড়ছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে অনুসন্ধানে জানা যায়, সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হলেও রহস্যজনক কারণে বিএনপির প্রভাবশালী নেতা আসলাম চৌধুরীর মালিকানাধীন বার আউলিয়ার রাইজিং শিপ ইয়ার্ড সংলগ্ন আসলাম চৌধুরীর মালিকানাধীন বালু মহালকে জরিমানা করা হয় নি।

এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। অনেকেই বলছেন রাজনৈতিক দলের প্রভাব কাটিয়ে অন্য ব্যবসায়ীদের ঘায়েল করে এককভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার কৌশল হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে ধারণা করছেন।

সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করায় চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স অভিনন্দন জানিয়েছেন।

তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সীতাকুণ্ডে ৫ জনকে জরিমানা আদায় একটা সাহসী উদ্যোগ। এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান