BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে বাস–ট্রাক সংঘর্ষে নিহত-৫, আহত-২০

সীতাকুণ্ডে বাস–ট্রাক সংঘর্ষে নিহত-৫, আহত-২০

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ বাস–ট্রাক সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত এবং ২০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে হঠাৎ দিক পরিবর্তন করতে গেলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

বেঁচে যাওয়া যাত্রীরা জানান, বাসটি এলোমেলোভাবে বাঁক নিচ্ছিল। হঠাৎ জোরে ধাক্কা লাগতেই সবাই ছিটকে পড়ে।

উদ্ধারকাজে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। নিহতদের কারও পরিচয় এখনো শনাক্ত হয়নি। গুরুতর আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ ইমরান বিটিসি নিউজকে বলেন, ‘এখন পর্যন্ত ২০ জনকে আনা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

দায়িত্বরত চিকিৎসক ডা. শারমিন বিটিসি নিউজকে জানান, আহতদের অনেকের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং অন্তত ১০ জনের অবস্থা সংকটাপন্ন। নিহত পাঁচজনের সবাই পুরুষ।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী নিশ্চিত বিটিসি নিউজকে করেছেন—‘মোট পাঁচজন নিহত হয়েছেন, অনেকেই আহত। বেশিরভাগকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত