BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো কাভার্ড ভ্যান, মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ‘ফেভিকলের গ্লু’

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো কাভার্ড ভ্যান, মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ‘ফেভিকলের গ্লু’

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে ফেভিকল কোম্পানির আঠা (গ্লু) তৈরির কাঁচামালবাহী একটি কাভার্ড ভ্যান উল্টে গেছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বক্তারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ গুরুতর আহত হননি।

হাইওয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

আজ সকাল সাড়ে নয়টার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকামুখী মহাসড়কের অর্ধেক অংশজুড়ে কাভার্ড ভ্যানটি উল্টে পড়ে আছে। ওই কাভার্ড ভ্যান থেকে কিছু ড্রাম বের হয়ে সড়কে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। ড্রাম থেকে বের হওয়া আঠা তৈরির কাঁচামালে সড়কের একাংশ সাদা হয়ে গেছে। একইসঙ্গে কয়েকজন শ্রমিক এসব কাঁচামাল সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এ বিষয়ে কাভার্ড ভ্যানটির চালক সুজন কুমার নাথ জানান, চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ইস্টার্ন রিফাইনারি এলাকা থেকে ৩৯টি ড্রামভর্তি আঠা তৈরির কাঁচামাল নিয়ে তিনি মুন্সিগঞ্জে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে গাড়ি নিয়ে রওনা হন। একপর্যায়ে তিনি উপজেলার বার আউলিয়া দরগা এলাকা পার হওয়ার পর বুঝতে পারেন, গাড়ির পেছনের ডালা খুলে গেছে। এরপর তিনি কাভার্ড ভ্যানটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কেই উল্টে যায়। এতে তিনি ও তার সহকারী সামান্য আহত হয়েছেন।

সুজন কুমার জানান, দুর্ঘটনার পর গাড়ির ভেতরে থাকা কয়েকটি ড্রাম খুলে আঠা তৈরির কাঁচামাল সড়কে ছড়িয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় ছয়জন শ্রমিক ড্রামগুলো সড়ক থেকে সরিয়ে নেন। এসব কাঁচামাল ফেভিকল কোম্পানির।

ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মতিন বলেন, কাভার্ড ভ্যানটি উল্টে যাওয়ার পর কিছু সময়ের জন্য যানজট তৈরি হয়েছিল। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। কাঁচামালের ড্রাম সরিয়ে নেওয়ার পর রেকার ভ্যান দিয়ে গাড়িটি থানায় নেওয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ