BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর ‘ভূমিধ্বস’ জয়

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর ‘ভূমিধ্বস’ জয়

সিলেট ব্যুরো: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থীরা এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে আছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইঘাট-জৈন্তাপুর) আসনে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ‘ভূমিধ্বস’ বিজয় পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১২৫ কেন্দ্রের সবগুলোর প্রাথমিক ফলাফলে দেখা গেছে, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট।

আরিফুল হক চৌধুরী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত। এত অল্প সময়ে সিলেট-৪’র মানুষ আমাকে যে বিশ্বাস দিয়েছে, আল্লাহ যেন সেই বিশ্বাস ধরে রাখার তাওফিক দেন। আমি সবার সহযোগিতা চাই।

সিলেট-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৯৩৩, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৩১, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮০১ এবং হিজড়া ভোটার ১ জন। ভোটাররা ১৭২ কেন্দ্রে এবং ১০০৮টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী