BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট বিভাগের প্রথম নারী এমপি হলেন ইলিয়াসপত্নী তাহসিনা

সিলেট বিভাগের প্রথম নারী এমপি হলেন ইলিয়াসপত্নী তাহসিনা

সিলেট ব্যুরো: সিলেট বিভাগে প্রথম নারী এমপি হিসেবে বিজয়ী হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিলেট-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

লুনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে এবার ভোটার ছিলেন ৩ লাখ ৬৪ হাজার ৮৩ জন।

তার মধ্যে বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯২ হাজার ৭৭৫ জন। এই উপজেলায় ভোট কাস্টিং হয়েছে মোট ৮৯ হাজার ৩৪১টি।

তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন, ৬৭ হাজার ৯শত ৭৭ ভোট, আর দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের মনোনীত মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৭ হাজার ৯শত ৫৪ ভোট, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ৫৪২, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৫৭২ এবং গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ১২৬ ভোট।

অন্যদিকে, ওসমানীনগর উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৭১ হাজার ৩শত ৮ জন।

এর মধ্যে ভোট কাস্টিং হয়েছে, মোট ৭২ হাজার ৪শত ৯৬টি। ওসমানীনগরে ভোটের শতকরা ভোটের হার ছিল ৪২.৪৬%। তার মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭শত ২০, ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ১৯ হাজার ৪শত ৯২, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ৮শত ৬২, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৮১৭ এবং গণফোরামের মুজিবুল হক ৫০৬টি ভোট পেয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ উপ-পরিচালককে বদলির আদেশ realme Sets New Benchmark in After-Sales Service with Exclusive ‘1 Hour Service’ Initiative in Bangladesh কাজ না করেই বিল তোলার চেষ্টা চেয়ারম্যানের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ