BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় ৪৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সংলগ্ন মহাসড়কের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামাড়ি উপজেলার নয়াবাড়ি গ্রামের নুর হোসেনের ছেলে মাসুদ রানা (২৭), একই উপজেলার বানিয়াটারী গ্রামের নঈম উদ্দিনের ছেলে মামুন মিয়া (২৬) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতি গ্রামের শমসের আলীর ছেলে রেজাউল করিম (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড়ে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওই সময় পিকআপের চালক মাসুদ রানা, চালকের সহকারী মামুন মিয়া ও গাঁজার মালিক রেজাউল করিমকে আটক করা হয়। এ ঘটনায় পিকআপটি জব্দের পাশাপাশি আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ